ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে গাঁজাসহ আটক এক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে গাঁজাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ । ৮আগষ্ট (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজবাড়ী শহরের লক্ষীকোল এলাকা থেকে তাকে আটক করা হয় ।
আটককৃত ব্যক্তির নাম মোঃ তোরাই সরদার (৪৩) । তিনি রাজবাড়ী শহরের দক্ষিণ লক্ষীকোল এলাকার আবেদ সরদারের ছেলে । আটকের পর তার নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজবাড়ী শহরের লক্ষীকোল এলাকার হানিফ আলী মোল্লার মুদির দোকানের পশ্চিম পাশের মাটির রাস্তার উপর থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ একজনকে আটক করা হয়েছে । এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে । আটকৃত তোরাই সরদার একজন পেশাদার মাদক ব্যবসায়ী । তার নামে মাদকসহ ৮ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে ।

লেখক