সাজ্জাদ হোসেন সাবু গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের ২১ ঘণ্টা পর মো. শিহাব বাবু (১৮) নাম এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের পানিতলা এলাকায় খালে গোসল করতে নেমে নিখোঁজ হন শিহাব। তিনি শিহিপুর গ্রামের খাজা মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, সিহাবসহ এলাকার ৩ কিশোর খালের পানিতে গোসল করতে যায়। এ সময় শিহাবের বন্ধুরা সবাই তীরে উঠলেও নিখাঁজ হয় শিহাব।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। রাত ৮টা পর্যন্ত তার সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করা হয়।
রংপুর থেকে ডুবুরির দল এসে আজ সকাল ৯টার দিকে শিহাবের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আরিফ আনায়ার বলেন, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।