মোঃ মাজেদুল ইসলাম ,বগুড়াঃ
বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কাহালু উপজেলার বীরকেদার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ৷
গ্রেপ্তার ব্যক্তির নাম আমজাদ হোসেন (৫৫)। তিনি বগুড়া কাহালু উপজেলার বীরকেদার গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ।
মামলার বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, মেয়েটির মা আমজাদের দ্বিতীয় স্ত্রী। তার মা ভিক্ষা করে। গত ৩০ জুন সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েটিকে ধর্ষণ করেন আমজাদ। একই সঙ্গে এসব কথা ফাঁস করলে তাকে হত্যা করবেন বলেও হুমকি দেন। এবং মাঝে মাঝেই ওই বাড়িতে তাকে ধর্ষণ করেন। সর্বশেষ গত ৭ আগস্ট সকালে মেয়েটির সঙ্গে ফের ঘনিষ্ঠ হতে চান তিনি । ওই সময় মেয়েটি কৌশলে ঘর থেকে বেরিয়ে তার মামার বাড়িতে যান। এসময় পালিয়ে যান আমজাদ। পরে ওই মেয়ে মঙ্গলবার রাতে থানায় সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলা দায়েরের পরেই মধ্যরাতে অভিযান চালিয়ে আমজাদকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে আমজাদকে আদালতে পাঠানো হয়েছে।