ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আজ বুধবার (৯ আগস্ট) ২২ হাজার ১০১টি বাড়ি হস্তান্তরের মধ্যদিয়ে আরও ১২টি জেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলাও ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো। উক্ত উপজেলায় ৬০টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত পার্বতীপুর উপজেলা পরিষদ চত্ত্বর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাঈল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন ও রুকশানা বারী রুকু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমাদুল হাসান, পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান ও রেলওয়ে থানার ওসি নূরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও সুধীজনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকবৃন্দ।
আজকের ১২টি জেলাসহ সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলার মোট সংখ্যা দাঁড়ালো ২১টিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মধ্যে বাড়ি বিতরণের ঘোষণা দেন। তিনি বলেছেন, দেশের একটি মানুষও ভূমিহীন থাকবে না। ভূমিহীন মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আবাসন ব্যবস্থাও করেছে সরকার। ভূমিহীন ও গৃহহীন যারা জমিসহ ঘর পেয়েছেন তাদের পরিবার উন্নত জীবনও পাবেন। নতুন করে যে ১২টি জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো জেলাগুলো হচ্ছে- দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, পিরোজপুর ও ঝালকাঠি।

লেখক