ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সৈয়দপুরে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ আতাউর রহমান, খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে তানজিমুল আলম তমাল (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার ১৪ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনয়িনের প্রামানিক পাড়ায় বাড়ির সামনে ধানখেতের জমে থাকা পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত তানজিমুল আলম উপজেলার বোতলাগাড়ী ইউনয়িনের জাহাঙ্গীর আলম বাবুলের ছেলে।নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত তানজিমুল আলম সৌখিন ফটোগ্রাফার ও দিনাজপুরের বীরগঞ্জ নির্বাচন অফিসে অফিস সহকারী কাম কম্পিউটার হিসেবে খণ্ডকালীন কাজ করতেন। তার ১০ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক মেয়ে রয়েছে। তানজিমুলের বাবা জাহাঙ্গীর আলম সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসে কর্মরত আছেন।তানজিমুল আলমকে হত্যা করা হয়েছে বলে দাবি করে নিহতের বাবা জাহাঙ্গীর আলম বলেন, রোববার সন্ধা সাড়ে ৭টার তানজিমুল বাসা থেকে বের হন। বাসায় না ফেরায় তার মুঠোফোনে যোগোযোগ করা হলেও ফোন রিসিভ করছিল না। পরে রাত থেকেই তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছিল। পরদিন সোমবার সকালে বাড়ির সামনে ধানখেতের জমে থাকা পানিতে মরদেহ ভাসতে দেখে তাকে শনাক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

লেখক