আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার ফুলছড়িতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রহস্য জনক চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ রজব আলী,উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা গণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়,আজ (১৪ আগস্ট) সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ফুলছড়ি উপজেলা’র মুক্তিযোদ্ধাগণ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসের প্রোগ্রাম করার জন্য প্রস্তুতিমূলক বৈঠক করতে আসেন। এ সময় ফ্যানের সুইচ দিলে ফ্যান না ঘোড়ায় তারা বিদ্যুৎ লাইন এর মেইন সুইস দেখতে গেলে তারা বুঝতে পারেন যে ভবনের বিদ্যুৎ লাইনের সংযোগ ক্যবলসহ মেইন সুইস এর যন্ত্রাংশ খোয়া গেছে।
পরবর্তীতে তারা আবার ভবনের ছাদের করিডোরে রাখা আইপিএস খোঁজ নিতে গেলে দেখতেপান যে সেখানে রাখা আইপিএস ও আইপিএস এর ব্যাটারি কোনটিই নাই।ছাদের দরজা খোলা।ছাদে গিয়ে তারা আরো দেখতে পান আইপিএস এর যন্ত্রাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আইপিএস এর ব্যাটারির ভিতরের ধাতব দ্রব্যের প্লেটগুলো চুরি করে নিয়ে শুধুমাত্র ব্যাটারির খোলসগুলো ফেলে রেখেগেছে চোরেরা।
এ বিষয়ে ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হবিবর রহমান জানান,মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে চুরির ঘটনায় আমরা মুক্তিযোদ্ধারা খুবই হতভম্ব হয়েছি।ভবনের মেইন গেটে তালা লাগানো থাকলেও চোর কিভাবে ভিতরে প্রবেশ করে এভাবে চুরি করেছে এটি আমাদের বোধগম্য নয়।এটি একটি রহস্য জনক চুরির ঘটনা।
চুরির বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে চুরির ঘটনাটি আমি জানতে পেরেছি সেখানে আইপিএস সহ আইপিএসের ব্যাটারি এবং তার চুরি করে নিয়ে গেছে,এ বিষয়ে আমরা একটি চুরির মামলা করব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করাহবে। এ বিষয়ে সচেতন মহল বলছেন,১৬ ডিসেম্বর ২০১৯ সালে প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি উদ্বোধন করলেও তখন থেকে ভবনটিতে নিরাপত্তার জন্য সরকারিভাবে আজ ও কোনো নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা না করায় আজ এই রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।