তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন-টুটুলঃ
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছর এর শ্রেষ্ঠ বাঙালী -বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সরনজাই ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত শোক সভায় উপস্থিত আছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, তানোর – গোদাগাড়ী- আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যশি, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, শীল্প ও বানিজ্য বিষয়ক উপ- কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবিকা, আয়েশা আখতার ডালিয়া [MA. MBA]
সাবেক সরনজাই ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি, মোঃ বাবুল আক্তার, এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকাবহ ১৫ই’ আগস্ট উপলক্ষে অনুষ্ঠিত শোকসভা, দোয়া মাহফিল ও শোক রেলিতে নেতৃত্ব দেন আয়েশা আখতার ডালিয়া [MA. MBA]
এসময় উপস্থিত ছিলেন, সরনজাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, মোঃ আমিনুল হক ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোশাররফ করিম, প্রমুখ।
শোক সভা শেষে সরনজাই ইউনিয়নের দুস্থ দরিদ্র অসহায় নারী পুরুষের মাঝে (২৭০ প্যাকেট) ও ওয়ার্ডে ৩০ প্যাকেট করে, প্রতি প্যাকেটে রয়েছে, চাউল, ৫ কেজি, ডাউল, ৫০০ গ্রাম, তৈল ৫০০ গ্রাম, আলু,৩ কেজি, সেমাই,৫০০, গ্রাম ও চিনি,৫০০, গ্রাম, মোট ১০- কেজি ৫০০ গ্রাম প্যাকেটজাত শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করেন।
আয়েশা আক্তার ডালিয়া বলেন; বাঙালী জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এসময় তিনি উপস্থিত নারী পুরুষ ও স্থানীয় নেতাকর্মীদের সাথে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।