মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ
পার্বতীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮-তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা শাখা, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ, তাপ বিদ্যুৎ কেন্দ্র শাখা ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসুচী ও আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করে।
বিভিন্ন সংগঠনের পৃথক পৃথক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, চীফ ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দীক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ও জিআরপি থানার অফিসার ইনচার্জ একেএম নুরুল ইসলাম, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের তাপ বিদ্যুৎ কেন্দ্র শাখার সভাপতি শহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক হাবিব হাসান ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শুভ্র কান্তি রায় বিজয় সহ আরও অনেকেই।