ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

জাতীয় শোক দিবস উপলক্ষে পূবালী ব্যাংক লিমিটেড এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গাজী সোহেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধিঃ

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে পূবালী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয় খুলনার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
(১৫ আগস্ট) মঙ্গলবার সকাল ১১ টায় ডুমুরিয়া ( গুটুদিয়া) টু বান্দা রোডের পাশ দিয়ে ১০০ টি নারকেল গাছের চারা রোপণ করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, পূবালী ব্যাংক লিমিটেড আঞ্চলিক খুলনার উপ- মহা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা ভাইস- চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, সাবেক মেম্বর গাজী আব্দুল আজিজ, খুলনার সহকারী ব্যবস্থাপক মোঃ ফরিদ আহমেদ, খুলনা শাখার ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, কেডিএ শাখার ম্যানেজার শেখ মারুফ হাসান, কৈয়া শাখার ম্যানেজার মুকুল চন্দ্র দাস, আঞ্চলিক শাখার ম্যানেজার আনন্দ মোহন সাহা, ডুমুরিয়া উপ শাখার ম্যানেজার অজিত কুমার সরকার প্রমুখ।
এছাড়াও সাতক্ষীরার আশাশুনি উপজেলার কামাল নগর দারুল উলুম মুহিউস সুন্নাহ মাদরাসা এতিমখানা, প্রতাপ নগর কল্যাণ পুর সিদ্দীকিয়া হাফিজিয়া লিল্লাহ বোডিং এতিমখানা, কাকবাশিয়া হিফজুল কোরআন মাদরাসা এতিমখানায় দোয়া মোনাজাত ও তাবারক বিতরণ করা হয়।

লেখক