ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুরে হোসনে আরা বেগম (৪০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯ টার সময় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ছোট হরিপুর বিশকড়ি (হঠাৎ পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে খাবার পর নিজ ঘরে শুতে যান গৃহবধূ হোসনে আরা বেগম। সকাল ৯ টা পার হলেও ঘুম থেকে না ওঠায় সন্দেহের সৃষ্টি হয় পরিবারের। ডাকা ডাকির এক পর্যায়ে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের সেলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। তিনি একই গ্রামের আজিম হোসেন এর স্ত্রী।
পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) হাফিজ মোঃ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

লেখক