ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

শরীয়তপুরে মহিলা দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধিঃ

বিএনপির নারী নেত্রীদের নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শরীয়তপুরে মহিলা দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট ২০২৩) বিকেলে আংগারিয়া এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনার সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শাহিদা আক্তারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা আজাদ মাল, জাসাস নেতা খোকন মোল্লা, সুমন খান, জেলা মহিলা দল সাধারণ সম্পাদক শাহনাজ বেগম, মহিলা দর নেত্রী শিরিন, নুরজাহান, আমেনা, নাজমা, শান্তা প্রমুখ। এসময় বক্তরা বলেন, নারী নেত্রীদের নিয়ে আওয়ামী সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের ধৃষ্টতাপূর্ণ, অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা আরও বলেন, অবিলম্বে তার শাস্তি দাবি করছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।

লেখক