ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বিভাগীয় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হলেন সেলিম রেজা

মো: আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সেলিম রেজা। ২০২২-২৩ বছরে পরিবার পরিকল্পনা, গর্ভবতী মা ও শিশুস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব গুণের কারণে বিশেষ অবদান রাখায় বিভাগীয় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন তিনি। সেলিম রেজা উপজেলার নলকুড়া ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় কমিটি কর্তৃক শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হওয়ায় সম্প্রতি তাকে প্রশংসাপত্র প্রদান করা হয়েছে।

এ বিষয়ে সেলিম রেজা বলেন, এ সাফল্যের অংশীদার পরিবার কল্যাণ সহকারীরা। আমার এই শ্রেষ্ঠত্বের পুরস্কারটি সকল সহকর্মী ও আপামর জনসাধারণের। আশা করি, পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবায় সবসময় এ ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করব।

এদিকে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক সেলিম রেজা ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মনোনীত হওয়ায় জেলা-উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

লেখক