ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

শফিকুল ইসলাম সাগর বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে গাইবান্ধা ডিবি পুলিশের বিশেষ অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী সহ ৩ জন মাদক ব্যবসায়ীকেী গ্রেফতার করেছে গাইবান্ধা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
গাইবান্ধা ডিবি অফিসার ইনচার্জ মোখলেছুর রহমানের নেতৃত্বে, সঙ্গীয় ডিবি অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১৬ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১ টার সময়, ধাপেরহাট হিংগারপাড়া গ্রামের হোসেন আলী মন্ডলের মেয়ে সাগরিকা আকতারের শোবার ঘর থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে গাইবান্ধা ডিবি পুলিশ। উক্ত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মুল্য প্রায় ৬০,০০০ (ষাট হাজার টাকা)।
গ্রেফতারকৃতরা হলেন, হিংগারপাড়া গ্রামের হোসেন মন্ডলের মেয়ে সাগরিকা(৩০), গোবিন্দপুর গ্রামের মৃতঃ আলমের পুত্র আল হানিফ ওরফে রনি (২৫) এবং উপজেলার চক গোবিন্দপুর গ্রামের বোকো আকন্দের পুত্র নবীর হোসেন(৩৫)
গাইবান্ধা ডিবি অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানায়, আসামীদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

লেখক