শফিকুল ইসলাম সাগর বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলাকে মাদক মুক্ত রাখার লক্ষে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানার সার্বিক তত্ত্বাবধানে, এস আই মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা নাগরাজ নামক গ্রামের আঃ কাদেরের দোকানের সামনে গাড়ি চেকিং ডিউটি করা কালে ১৬ আগস্ট রাত সাড়ে দশটার দিকে ৫ কেজি গাঁজা ও একটি মটর সাইকেল সহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ীর নাম আশরাফুল ইসলাম বলে জানা যায়। ধূর্ত মাদক কারবারি সে তার ব্যবহৃত মটর সাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় মাদক গুলো রেখেছিলেন।
আটককৃত মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম, রংপুর সদরের নিউ জুম্মা পাড়ার মোঃ সহিদার রহমানের পুত্র।
গাইবান্ধা সদর থানার মামলা নং-২২, তারিখ-১৭/০৮/২০২৩ ইং, ধারা-৩৬(১) এর সারণির ১৯(খ)/৪১/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা বলেন, মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কোর্টে সোপর্দ করা হবে।