ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্স ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৯ আগস্ট) বেলা ১১ টার দিকে দিনাজপুর-পার্বতীপুর পুরাতন বাজার তিলাই নদী রেল ব্রিজে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীর বন্দর মহিলা কলেজ পাড়ার আব্দুল মজিদের স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও তার নাতনি সাথী খাতুন (৭)।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাতনিকে সঙ্গে নিয়ে মর্জিনা বেগম পার্বতীপুর শহরের পুরাতন বাজার এলাকায় তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখানে মর্জিনা বেগম সাথীকে ট্রেন দেখাতে নিয়ে এসে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এসময় চারজন তিলাই নদীর রেল ব্রিজ পার হচ্ছিলেন। ওই সময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ব্রিজের দিকে দ্রুত গতিতে ছুটে আসে। তখন দুইজন নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যায় কিন্তু মর্জিনা ও সাথী ঝাঁপ দিতে না পারায় ট্রেনের ধাক্কায় দু’জনেই প্রাণ হারান।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম ট্রেনে কাটা পড়ে দাদা-নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

লেখক