ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নাগেশ্বরীতে ১০ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়

বিপুল রায় – নাগেশ্বরী( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্রই আমরা, এই প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুরে ১০ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সন্তোষপুর ইউনিয়নের বোডেরহাট উত্তমখানা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ৬৪ জন পুরুষ মহিলার উপস্থিতিতে ট্রেনিং কোর্সটি চলমান রয়েছে।

ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা জাহান, এবং তিনি প্রশিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন। উক্ত ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক বিপ্লব কুমার পালের সাথে কথা বললে তিনি জানান এই প্রশিক্ষণের মাধ্যমে দেশসেবা আত্মকর্মসংস্থানের পথ সৃষ্টি হবে এবং তারা বাহিনীর সদস্য হবে জাতীয় দূর্যোগে জনকল্যাণমূলক কাজে অংশ নিতে পারবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার শহিদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার রাজেন চন্দ্র সরকার, টিআই বিপ্লব কুমার পাল, ভিডিপি কমান্ডার আঃ খালেক,আবুল কাসেমসহ অনন্যরা।

লেখক