ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ীর পাংশা উপজেলা শহরে গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রত্যক্ষদর্শী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও খাদ্যে দ্রব্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রন দেওয়ায় পাংশা কলেজ রোডের জোনাব দধি ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় পণ্যেও মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শণ না করা এবং বিক্রয়কৃত পণ্যেও মোড়কে ওজনে কারচুপি করার অপরাধে অমল দধি ভান্ডারকে চার হাজার টাকা জরিমানা করা হয়। পৌর কাঁচাবাজারের মুসলিম ডিমের আড়তকে পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করার অপরাধে পৌর কাঁচা বাজারের মের্সাস সোহেল ডিম ভান্ডারকে পাঁচ শত টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা ব্যাটালিয়ন আনসারের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মনোয়ার হোসেন ও জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশহিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে

লেখক