ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শিবগঞ্জের মাঝিহট্রে জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বুধবার বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্র ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম সামসুল হক এর সভাপতিত্বে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল মাঝিহট্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা,প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বার বার নির্বাচিত শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক তিনি তার বক্তব্যে ১৫ আগষ্টের সেই বর্বরোচিত হত্যা কান্ড ও ২১ আগষ্টের গ্রেনেট হামলার নিন্দা ও বিচার দাবী করে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।এছাড়াও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, দেউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম,মোকামতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মারুফ রহমান মঞ্জু,মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিহাব উদ্দীন সিবলী, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু রায়হান, বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন।আরো উপস্থিত ছিলেন মাঝিহট্র ইউনিয়ন আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগের ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাঝিহট্র ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম।

লেখক