শাজাহানপুর প্রতিনিধি:
বগুড়া শাজাহানপুর উপজেলাধীন আমরুল ইউনিয়নে রাধানগর ঈদ গাঁ মাঠের সামনে রাস্তা থেকে বার্মিচ চাকুসহ গ্রেফতার এক!২৬/৮/২৩ইং রাত আনুমানিক ১২,০০ঘটিকায় রাধানগর ঈদ গাঁ মাঠের সামনে থেকে বার্মিচ চাকু সহ একজন কে গ্রেফতার করেন শাজাহানপুর থানা পুলিশের এস আই আনিসুর রহমান আনিস ও সঙ্গিও ফোর্স।
আটককৃত শহিদুল ইসলাম(৩২)আড়িয়া ইউনিয়ন ০৬নং ওয়ার্ডের রহিমাবাদ মধ্যে গ্রামের বাসিন্দা।আব্দুল জলিলের ছেলে থানা সূত্রে জানা যায় আটক শহিদুলকে আজ২৭/৮/২৩ ইং ছিনতাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালত প্রেরন করা হয়।
আরো জানা যায় শহিদুল কুখ্যাত মাদক ব্যাবসায়ী ও ছিনতাইকারী শাজাহানপুর থানার একাধিক মামলার এজাহার ভুক্ত দাগি আসামী এবং শহিদুল ইসলামের স্ত্রী একজন দাগি নেশাজাতদ্রব ইয়াবা ব্যাবসায়ী।
এসব তথ্য নিশ্চিত করেন শাজাহানপুর থানার উপ পুলিশ পরিদর্শক এস আই আনিসুর রহমান।