ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় চলন্ত মোটরসাইকেলে ফোনে কথা বলা অবস্থায় এক আরোহীর মৃত্যু

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার মহাস্থানে চলন্ত মোটরসাইকেল ফোনে কথা বলা অবস্থায় কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই নজরুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে এগারোটা দিকে বগুড়ার মহাস্থান এলাকার হাতিবান্ধা নামক স্থানে ঘটনাটি ঘটেছে। নিহত নাম নজরুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুস সামাদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১১টায়, মহাস্থান থেকে মোটরসাইকেল চালিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে তার গ্রামের বাড়ি কাগইল সুলতানপুর দিকে যাচ্ছিলেন।এমন সময় মহাস্থান করতোয়া ব্রিজ অতিক্রম করে হাতিবান্ধা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা রংপুরমুখী একটি কাভার্ডভ্যান নীল রংঙের এ্যাপাচি মোটরসাইকেলকে চাপা দিলে মুহূর্তেই মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই আরোহী নজরুলের মৃত্যু হয়। সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত নজরুল পরিবহণ ও ইট ভাটা ব্যবসায়ী ছিলেন। তিনি পরিবার নিয়ে বগুড়ার উপশহরে বসবাস করতেন।তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরী করে স্বজনদের নিটক হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগও নেওয়া হয়েছে। চালক ও সহকারি পালিয়েছে।ভয়াবহ এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

লেখক