ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে ৪ দফা দাবীতে মেডিকেল এ্যাসিন্ট্যান্ডদের মানববন্ধন কর্মসূচি পালন

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে চার দফা দাবীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন, ছাত্র ধর্মঘট, মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারক লিপি প্রদান করেছে মেডিকেল এ্যাসিষ্ট্যান্ড টেন্টিং স্কুলের শিক্ষার্থীরা।
৩০ শে আগস্ট বুধবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাব চত্তরে ঘন্টা ব্যাপী প্রায় শতাধিক ম্যাটস্, ডিএমএফ ও ইন্টার্নশীপ চিকিৎসক বৃন্দরা এ মানববন্ধন কর্মসূচিতে পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মো: রকি শেখ, মো: নেইমার শিশির, মো: জাহিদ মোল্লা, মোছা: বিথি খাতুন, মো: মেহেদী সহ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, ইন্টার্নশীপ বহাল সহ অসংগতিপূর্ণ কোর্স ক্যারিকুলাম সংশোধন, এ্যলাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড এর বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সুজন এবং দ্রুত নিয়োগ চাই এবং বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।
মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষার্থীরা রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, সিভিল সার্জন ডা: মো: ইব্রাহিম টিটন ও সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: আব্দুল হান্নান শেখ এর নিকট স্মারক লিপি প্রদান করেন।

লেখক