ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

শাজাহানপুরে সুজাবাদ এলাকায় নার্গিস নামে এক গৃহবধূ ছুরিকাহতে খুন আশঙ্কাজনক অবস্থায় নিহতের স্বামী হাসপাতালে

সুজন শাজাহানপুর উপজেলা প্রতিনিধি বগুড়া :

বগুড়ার শাজাহানপুরে ধারালো ছুরিকাহতে নার্গিস আক্তার নামে এক গৃহবধূ খুন হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রেজাউল করিম আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

৩০শে আগস্ট বুধবার রাতে উপজেলার সুজাবাদ পাথারপাড়া এলাকায় ছুরিকাহতের শিকার হন নিহত নার্গিস আক্তার ও তার স্বামী রেজাউল করিম ।

জানাগেছে, নিহত নার্গিস আক্তার এবং রেজাউল দুই জন নার্গিসের ছোট বোন শারমিনের সাবেক স্বামী আনারুল কর্তৃক ছুরিকাহত হন,
আনারুল গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা।

এ তথ্য নিশ্চিত করেন বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটি এস আই লালন হোসেন।

তিনি জানান, রাত ৯ টার দিকে ছুরিকাহত অবস্থায় নার্গিস ও তার স্বামী রেজাউল করিমকে হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। নার্গিসের পেটের মাঝখানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আর রেজাউলের কাঁধের নিচে ছুরিকাঘাত করে হামলাকারী আনারুল। হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন পরে তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, ছুরিকাঘাতে আহত রেজাউল করিম এবং তার স্ত্রী নার্গিস আক্তারের ছোট বোন শারমিনের সঙ্গে প্রায় সাত মাস আগে আনারুলের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর শারমিন বোনের বাড়িতে বসবাস করছিলেন। বুধবার সন্ধ্যায় আনারুল তার সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন।
এ সময় নার্গিসদের সঙ্গে আনারুলের বাকবিতন্ডা শুরু হয়।
এক পর্যায়ে আনারুল হোসেন নার্গিস এবং ভায়রা রেজাউলকে ধারালো চাকুদ্বারা এলোপাতাড়ি ছুরিকাহত করে পালিয়ে যায়।

এ ঘটনায় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার পরপর আনারুল পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত দ্রুত হয়। অভিযুক্তকে আনারুলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে

লেখক