ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নিসচা’ডুমুরিয়া উপজেলা শাখার জনসচেতনতা মূলক ক্যাম্পেইন

গাজী সোহেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় ডুমুরিয়া টু শরাফপুর ফিডার রোডে মোল্লাবাড়ি ঈদগাহ মোড়ে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।
৬-৯-২৩ বুধবার বিকাল ৫ টায় সড়ক দুর্ঘটনার রোধে খুলনা জেলা ট্রাফিক পুলিশের বিশেষ সপ্তাহ পালন উপলক্ষে সার্জেন্ট শাহরিয়ার রহমানের নেতৃত্বে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় সহযোগিতায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। এসময় ট্রাফিক পুলিশ সার্জেন্ট শাহরিয়ার রহমানের নেতৃত্বে সড়কে চলাচলরত অবৈধ ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার কর্মীরা পরিবহন চালক , শ্রমিক, পথচারীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনায় সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ,খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট শাহরিয়ার রহমান সহ সঙ্গীও ফোর্স এবং নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’ সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, কোষাধক্ষ্য জুয়েল বিশ্বাস, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ,আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, রবিউল ইসলাম প্রমুখ।

লেখক