ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

পার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার অত্যন্ত ব্যস্ততম এলাকা পুরাতন বাজার এবং নতুন বাজারের সংযোগস্থল। এই দুই গুরুত্বপূর্ণ পয়েন্টের মাঝখানে অবস্থিত রেলগেটটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। তবে দীর্ঘদিন ধরে রেলগেটের এই রাস্তাটি জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিলো সাধারণ মানুষকে।

​জনসাধারণের এই দীর্ঘদিনের ভোগান্তি নজরে আসে পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং উপজেলা ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সিয়ামের।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তিনি সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে ও নিজ উদ্যোগে রেলগেটের সেই জরাজীর্ণ রাস্তাটি মেরামত করার ব্যবস্থা গ্রহণ করেন। মেরামতের কাজ চলাকালীন তিনি নিজেই উপস্থিত থেকে তদারকি করেন।

​স্থানীয়রা জানান, এই সড়কটি দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত এবং যানজটের সৃষ্টি হত। প্রশাসনের অপেক্ষায় না থেকে মিজানুর রহমান সিয়ামের এই সময়োপযোগী ও মহৎ উদ্যোগের ফলে এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছে এলাকাবাসী।

​এ বিষয়ে মিজানুর রহমান সিয়াম বলেন, ‘সাধারণ মানুষের কষ্ট দেখে আমি স্থির থাকতে পারিনি। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শ্রমিক ভাইয়েরা রিকশা-ভ্যান নিয়ে যাতায়াত করেন এবং সাধারণ মানুষ বাজারে আসেন। তাদের দুর্ভোগ কিছুটা কমানোর লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।’

​তার এই মানবিক ও জনহিতকর কাজের জন্য এলাকাবাসী এবং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়েছে।

লেখক