ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কুমিল্লায় র‍্যাবের অভিযানে মাদকসহ আটক ২

সাব্বির হোসাইন, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার কোতয়ালী মডেল থানার গোলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩ বোতল ফেনসিডিল, ২৮ বোতল স্কাফ সিরাপ, ২ বোতল বিদেশি মদ এবং ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১, সিপিসি-২।
১১ (সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন, কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ এর উপপরিচালক মুনিরুল আলম। আটককৃতরা হলেন, কোতয়ালী মডেল থানার শুভপুর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে আশিকুর রহমান (৩৫), চাঁদপুর জেলার কচুয়া থানার নয়া কান্দি এলাকার স্বরূপা নন্দ সরকারের ছেলে শোভন সরকার (২৫)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক এ.কে. এম. মুনিরুল আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফেনসিডিল, স্কাফ সিরাপ, বিদেশি মদ এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

লেখক