ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে পুকুরে ডুবে প্রান গেল অজ্ঞাত এক বৃদ্ধ ভিক্ষুকের

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুরে মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার সাহেবপাড়া-বাবুপাড়া জামে মসজিদের পুকুরে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮০ বছর বয়সী ওই বৃদ্ধ অনেকদিন থেকেই পার্বতীপুরের রেল জংশন ওভার ব্রিজ সহ বিভিন্ন স্থানে ভিক্ষা করে বেড়াতেন। সকালে পুকুরে নেমে গোসল করতে যান এর পরপরই পানিতে ডুবে যান তিনি। ঘটনাটি দেখতে পেয়ে পুকুর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
তবে পার্বতীপুর জিআরপি থানার সাব ইন্সপেক্টর সাজিদ হাসান জানান, খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃতের পরিচয় শনাক্তে কাজ করছে জিআরপি পুলিশ।

লেখক