ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়া শহরের প্রাণকেন্দ্র অবস্থিত সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে একটি ব্যতিক্রমধর্মী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়ার সিভিল সার্জন ডা.মোহাম্মাদ শফিউল আজম,পুলিশ সুপার এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ-আল-মারুফ, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, বগুড়া জেলা স্কুল ও বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়-এর প্রধান শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকগণ। স্কুলের পাঠদান, পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, সুপারিশ ও মন্তব্য শোনা হয় এবং বিভিন্ন সমস্যা সমাধানকল্পে তাৎক্ষণিক দিকনির্দেশনা প্রদান করা হয়।সমাবেশে সকল পক্ষের অংশগ্রহণে আলোচনার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের পরিবেশ উন্নয়ন,ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

লেখক