ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী সদর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ মোঃ তৌহিদ তফাদার(৪২) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

২২ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদসী ইউনিয়নের আগমার়াই গ্রাম থেকে মাদক কারবারি মোঃ তৌহিদ তফাদার গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ তৌহিদ তফাদার রাজবাড়ীর সদর উপজেলার দাদসী ইউনিয়নের আগমারাই গ্রামের মৃত ইউসুফ তফাদারের ছেলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ তৌহিদ তফাদার

কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

লেখক