ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

রাজবাড়ী জেলাঃ
রাজবাড়ী সদর উপজেলার ভবানীরপুর গ্রামে সাপের কামড়ে এক গৃহবধূ মারা গেছে। নিহত গৃহবধূর নাম নার্গিস আক্তার (৩৫)। তিনি একই গ্রামের নয়ন শেখের স্ত্রী।
নিহতের স্বামী নয়ন শেখ বলেন, তাদের বিয়ে হয়েছে সাত বছর আগে। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি বাড়িতে যান। বাড়িতে গিয়ে জানতে পারেন, তাঁর স্ত্রীকে কিসে যেন কামড় দিয়েছে। সন্ধ্যার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। তাকে দ্রুত রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে পৌছানোর পর দায়িত্ব পালনরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নয়ন শেখ প্রথম আলো প্রতিনিধিকে বলেন, কোন সাপে কামড় দিয়েছে তা কেউ বলতে পারে নাই। প্রতিবেশীরা জানিয়েছেন, পোকা কামড় দিয়েছে বলে তার স্ত্রী জানিয়েছে। আমি এখন আমার শশুর-শ্বশুর শাশুড়িকে কি জবাব দেবো। আমি কার সঙ্গে থাকবো।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাওন শারমীন বলেন, ওই নারীকে সাপে কেটেছে। তিনি হাসপাতালে পৌছানোর আগেই মারা গেছেন

লেখক