ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

পার্বতীপুরে টানা তিন দিনের বৃষ্টিতে কয়েকটি গ্রামের শতাধিক পরিবার এখনও পানি বন্দি

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে গত তিন দিনের টানা বৃষ্টি থেমে গেলেও উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিম্নাঞ্চলের গ্রামগুলো এখনও পানিতে নিমজ্জ্বিত রয়েছে। নদী ও ছোট বড় ক্যাণেলের উপচে পড়া পানি প্রবেশ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগী ও জন প্রতিনিধিগণ এ প্রতিনিধিকে জানিয়েছেন।

আজ সোমবার বিকেলে খোঁজ নিয়ে জানা গেছে, ৬নং মোস্তফাপুর ইউনিয়নের ছোট রামচন্দ্রপুর, কাশিপুর ও ডাঙ্গাপাড়া গ্রামের শতাধিক বাড়ির আঙ্গিনা ও ঘরের মেঝেতে পানি প্রবেশ করায় পরিবারের লোকজন সম্পূর্ণরূপে জলাবদ্ধতার কবলে পড়ে রয়েছেন। তারা এখন চলাফেরা, রান্না-বান্নার কাজ ঠিকমত করতে পারছেন না। এ পরিস্থিতির কারনে দরিদ্র পরিবারের লোকদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। যোগাযোগ করা হলে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য (মেম্বার) মাহাবুব আলম গ্রাম সমূহের লোকজন জলাবদ্ধতার কবলে পড়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রেকর্ড পরিমান বৃষ্টির কারনে অসংখ্য পুকুরের মাছ ভেসে গেছে। এতে অনেক মৎস্যজীবি ক্ষতিগ্রস্থ হয়েছেন। কাঁচা রাস্তা সমূহের মাটি পানির সাথে ভেসে যাওয়ায় খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নেও একই অবস্থার সৃষ্টি হয়েছে বলে বিশ্বস্থ একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
কাশিপুর গ্রামের উজ্জল রায় জানান, তাদের গ্রামের ভেতর দিয়ে পানির স্রোত প্রবাহিত হওয়ায় বেশ কিছু মাটি ও টিনের ঘর ধসে পড়েছে। ক্ষতিগ্রস্থরা হলেন, উজ্জ্বল রায়, আনন্দ রায় ও ছায়বর রহমান। রাস্তার উপর দিয়ে পানির স্রোত বয়ে যাওয়ায় স্কুলগামী ছেলে মেয়েরা ঠিকমত স্কুলেও যেতে পারছে না।
মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের সাথে কথা হলে তিনি জানান, কৃষি বিভাগের লোকজন এলাকাটিতে জমির ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কাজ করছেন। উপজেলা ত্রাণ অধিদপ্তরকে মোবাইল ফোনে ক্ষয়ক্ষতির বিষদ বর্ননা করা হয়েছে। তবে এখনও তারা কেউ এলাকাটিতে পরিদর্শনে যাননি।

লেখক