ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আসলাম হোসেন(৩২) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুর ২-৩০মিঃ উপজেলার ইসলামগাঁথী উজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আসলাম হোসেন ইসলামগাঁথী গ্রামের মো.সিবার হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানাযায়, আসলাম হোসেন রাজমিস্ত্রীর যোগাড়ের কাজ করতেন।
হঠাৎ বিদ্যুৎ লাইনের সমস্যা হলে সে নিজেই চেক করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোন অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

লেখক