ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ও ত্রাণ ব্যাবস্থাপনা কার্যালয়ে আয়োজনে সাম্প্রতিক বন্যায় ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

১১ অক্টোবর বুধবার বিকেলে সাদুল্লাপুর উপজেলা পরিষদ হল রুমে এ-উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর – পলাশবাড়ী আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (এমপি)।

উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার মোঃ মতিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহেল কবির ফারুক, বনগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল কাইয়ুম হুদা, কামারপড়া ইউপি চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান রাশেদ, দামোদরপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক