ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

উপজেলা কৃষি অফিসের ভবন উদ্বোধন ও বীজ-সার বিতরণ করলেন স্মৃতি (এমপি)

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধা সাদুল্লাপুরে উপজেলা কৃষি অফিসের ভবন উদ্বোধন ও ফসলের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা ও সরিষাসহ বিভিন্ন জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

১১ অক্টোবর বুধবার বিকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: কাওছার হাবীব এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাদুল্লাপুর-পরাশবাড়ী আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি (এমপি)।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহাবুবুল আলম বসুনিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: মতিউল আলম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্যাহেল কবির ফারুক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: আব্দুর রব সরকার প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, সকল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে মোট ৫০ জন কৃষকের মাঝে সরিষার বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়। এবং পর্যায়ক্রমে উপজেলার ৩ হাজার কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হবে।

লেখক