ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

ইসরাইলি বর্বরতার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পর বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলে মুসলিম জনতা ও সংগঠনের কর্মীরা অংশ নেন। মিছিলটি পুরাতন বাজার বড় মসজিদ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাজার মসজিদে সামনে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আবু সাঈদ খুদরি, জিয়া নুর, ইমাম আহসান হাবীবসহ অন্যরা।

বক্তারা বলেন,দখলদার ইহুদিবাদী ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্রটি ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও নির্বিচারে বোমা হামলা করে গণহত্যা চালাচ্ছে।

সেই গণহত্যায় প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। এসব দেশের প্রতি তীব্র নিন্দা জানান বক্তারা।

লেখক