ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ২দিন ব্যাপী গণিত ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধিঃ
“যাত্রা হোক শূন্য হতে অসীমের পথে” প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীতে দুই দিনব্যাপী গণিত ও বিজ্ঞান উৎসবের উদ্বোধন করা হয়েছে । শুক্রবার (২৭ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল ।
উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, অতিরিক্ত পুলিশ সুপার
মোঃ রেজাউল করিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিম শফি, ডিএসএএফই প্রধান নির্বাহী মো. শাহজাহান মিয়া, কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ইকবাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন আহমেদ, রাজবাড়ী জজ কোর্টের জেষ্ঠ্য আইনজীবী মোস্তফা কবীর ।
স্বাগত বক্তব্য দেন আর্যভট্ট গণিত পাঠশালার মডারেটর মোহাম্মদ রেজাউল করিম । অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুছোঁয়া আপন, সৌরভ চক্রবর্তী, নীলয় সাহা নীল ও ঐশী রহমান ।
উৎসবে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে । প্রথম দিনে ফ্রিজিক্স অলিম্পিয়াড, প্রাইমারী বিজ্ঞান অলিম্পিয়াড, অভিভাবক সেসন, প্রোগ্রামিং ও এআই বিষয়ক সেমিনার, কেমিস্ট্রি অলিম্পিয়াড, ‘গাছের কথা, প্রাণের কথা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় ।
সকালে আলোচনা পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. মোহাম্মদ কায়কোবাদ ।

লেখক