ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীর বর্ণালী মোড়ে (রামেক) ৪২ তম ব্যাচের ডাঃ গোলাম কাজেম আলী দুর্বৃত্তের ছুরিকাঘাত নিহত

স্টাফ রিপোর্টার: জাকির হোসেন-টুটুলঃ

রাজশাহীর সুনাম ধন্য বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, রাজশাহী মেডিকেলের ৪২তম ব্যাচের ডাঃ গোলাম কাজেম আলী আহমেদ গত রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)
তিনি তাঁর চেম্বার থেকে রোগী দেখে উপশহর এর বাসায় ফিরার সময় বর্ণালীর মোড়ে মাইক্রোবাস থেকে নেমে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাকে বহনকারী মোটরসাইকেলের গতিরোধ করে বুকে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা তাকে দ্রুত রাজশাহী মেডিকেলের সার্জারি আইসিইউ তে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মরহুম কাজেম আলী এই সময়ের একজন সেরা চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন।
তিনি ইসলামী ব্যাংক হাসপাতাল ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার এ নিয়মিত রোগী দেখতেন। রাজশাহী অঞ্চলের মানুষ একজন প্রতিভাবান চিকিৎসক হারালো।
তাঁর হার্ট বরাবর তিনটি ছুরির আঘাত রয়েছে।
খুনীদের খুঁজে বের করে এই নৃশংস হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রাজশাহী মেডিকেলের ৪২ তম ব্যাচের সকল চিকিৎসকবৃন্দ।
তাঁর এই অকাল মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।

মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনদের ধৈর্য ধরার তৌফিক দান করুক।
হে আল্লাহ মরহুমকে শহীদের মর্যাদা দিয়ে বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করুন- আমিন।।

লেখক