ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
টানা ৭২ ঘন্টা অবরোধের প্রথম দিন মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬ থেকে বিকাল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের যানবাহন চলাচলের গুরুত্বপূর্ণ এলাকা চাঁন্দালী মোড়, রেলগেট, বাজার স্টেশন, বগুড়া বাসস্ট্যান্ড ও কাঠের পুল এলাকা ঘুরে দেখা গেছে, ভোর থেকেই অন্যদিনের মতো এ সময় চাঁন্দালী মোড় দিয়ে বালী বহনগাড়ী ট্রাক চলাচল করতে দেখা যায়নি, হোসেনপুর-চাঁন্দালী মোড় জেনিন সার্ভিস বাস কাউন্টার বন্ধ ছিলে, মালসাপাড়া কবরস্থান সংলগ্ন এসআই বাস কাউন্টার ও গ্যারেজ বন্ধ ছিলো এবং পাশেই ট্রাক টার্মিনালে প্রচুর সংখ্যক ট্রাক দাড়িয়ে থাকতে দেখা গেছে, বাজার স্টেশন এলাকার এস আই বাস, অভিবাস, জেনিন সার্ভিস, সেবা লাইন সহ সকল দূরপাল্লার বাস কাউন্টার বন্ধ ছিলো, শহরের কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে দুই এক বাস কাজিপুরের দিকে চলতে দেখা গেলে অন্য অভ্যন্তরীণ রুটে চলেনী এবং দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। কাউন্টার গুলো থেকেও ঢাকা সহ দেশের কোথাও কোন বাস ছাড়েনি। শহরেরে প্রধান প্রধান সড়ক সহ সব সড়কে দু একটি ইজি বাইক ও সিএনজি ছাড়া তেমন কোন যানবাহন চলাচল করছে না। মহাসড়কে জরুরী পণ্যবাহী দু একটি ট্রাক চললেও দূরপাল্লা বাস চলছে না।
অবরোধের সমর্থনে উল্লাপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে পাবনা বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার বোয়ালিয়ায় মিছিল বের করে। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। তা ছাড়া কোথায় কোন মিছিল ছিলো না। সিরাজগঞ্জে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনী।
অপরাদিকে জ্বালাও, পোড়াও, অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর ও হত্যা এবং হরতাল-অবরোধের প্রতিবাদে সকালে রেলগেট এলাকায় অবস্থান নিয়েছিলো আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় চালকদের হাতে নাশতার প্যাকেট তুলে দিতে দেখা যায়। নাশকতা এড়াতে শক্ত অবস্থানে মাঠে রয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।