ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা

রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে উপকারভোগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত। ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে কাজী সমির উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে রামকান্তপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মতবিনিময় সভা করা হয়।
এসময় রামকান্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাজিব মোল্লা বাবুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা,মাতৃত্বকালীন ভাতা,প্রতিবন্ধি ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, হতদরিদ্র খাদ্য বান্ধব, ভিজিডি টিসিবি, ন্যায্য মূল্য ও ১৫ টাকা কেজির চাল সহ বিভিন্ন সুবিধা ও ভাতা ভোগীদের সাথে মত বিনিময় করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
  বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব , সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রমজান আলী খান, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, রামকান্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম বিশ্বাস, কৃষক লীগের সদর উপজেলা সভাপতি আসজাদ হোসেন আরজু, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান উল্লা মিয়া, মো. আমজাদ হোসেন মোল্লা, রামকান্তপুর ইউনিয়নের সদস্য মো. ইব্রাহিম মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
প্রধান অতিথি বক্তব্যে রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আমাদের সরকার জন বান্ধব সরকার আগামীতে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে এই ভাতা দ্বিগুণ করা হবে।

লেখক