ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৭০  বোতল ফেন্সিডিল সহ আটক ২ নারী

রাজবাড়ী জেলাঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে ৭০  বোতল ফেন্সিডিল সহ আটক করেছে ২ জন নারী মাদক কারবারি।

রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর গ্রামের গোলাম মওলার রিক্সা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হতে মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের আব্দুল মালেক ও ছালেহা খাতুনের মেয়ে সুমি খাতুন রজনী (২২), এবং সাতক্ষীরা আশাশুনি থানার মানিকখালি গ্রামের হেলাল হোসেনের স্ত্রী, ও মোঃ কেণা গাজী, মাতা-মোছাঃ ফজিলা বেগমের মেয়ে আরফিন সুলতানা (২৬), মোট ৭০ (সত্তর) বোতল ফেন্সিডিল, যার ওজন ৭ লিটার, অনুমান ২,৮০,০০০ টাকার মূল্য  সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ স্যার এর নির্দেশনায় এ অভিযান চলতে থাকবে।

লেখক