ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পার্বতীপুরে জননীর স্বপ্ন পূরণ যাত্রাপালার সফল মঞ্চায়ন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা সংবাদদাতা:

দিনাজপুরের পার্বতীপুর প্রগতি সংঘের আলোকিত মঞ্চে সততা অপেরার পরিবেশনায় ১৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সফলভাবে মঞ্চস্থ হলো যাত্রা পালা ‘জননীর স্বপ্ন পূরণ’। সাধারণ দর্শকদের উপস্থিতিতে যাত্রা পালার উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন), গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক, অধ্যক্ষ আবু বকর সিদ্দীক, মবিদুল ইসলাম ও দীপেশ চন্দ্র সিংহ, বাবু প্রদীপ দত্ত, গোলাম রসুল মিন্টু, হুমায়ূন কবির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা কালচারাল কর্মকর্তা মিনারা পারভীন (ডালিয়া)। পরিচালনায় ছিলেন প্রগতি সংঘের সাধারন সম্পাদক আমজাদ হোসেন। ব্যবস্থাপনায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী ও সহযোগিতায় পার্বতীপুর শিল্পকলা একাডেমী এবং নির্দেশনায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী। অনেকদিন পর পার্বতীপুরের মানুষ যাত্রাপালা উপভোগ করতে পেরে সবাই বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের যাত্রাপালার আয়োজন তারা নিয়মিত করবার জন্য কতৃপক্ষের প্রতি এ প্রতিবেদকের মাধ্যমে অনুরোধ জানান।

লেখক