ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা

রাজবাড়ী জেলা ঃ

রাজবাড়ীতে পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ ই নভেম্বর শনিবার সন্ধ্যায় কাজী হেদায়েত হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা আওয়ামী লীগের নির্দেশে রাজবাড়ী পৌর আওয়ামী লীগের আয়োজনে প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সভার আয়োজন করা হবে। তারই ধারাবাহিকতায় ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড উজির আলী শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ, রতন চৌধুরী, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ রব, সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কানাই সরদার, আঃ খলিল শেখ, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন মৃধা প্রমূখ।

১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম।

লেখক