ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

৩১,গাইবান্ধা-৩ আসনের দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

মহান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩১, গাইবান্ধা ৩ সাদুল্লাপুর – পলাশবাড়ী সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করলেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আসাদুজ্জামান খাঁন ফাঁকা মিয়ার ভাতিজা সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, সাবেক উপজেলা আওয়ামীলীগের সফল দুবারের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাদুল্লাপুর – পলাশবাড়ী মাটি ও গণমানুষের নেতা আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব।

১৯শে নভেম্বর রবিবার বিকেলে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে তিনি ৩১,গাইবান্ধা ৩ সাদুল্লাপুর-পলাশবাড়ী সংসদীয় আসনের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

মনোনয়ন পত্র সংগ্রহ করে আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব জানান সাদুল্লাপুর – পলাশবাড়ী’র দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রাণের দাবি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা বিশ্ব মানবতার মা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড আমায় এই আসনের প্রার্থী হিসাবে মনোনীত করলে বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনা কে আসন টি উপহার দিবেন ইনশাআল্লাহ।

উল্লেখ্য ১৫ই নভেম্বর/২৩ বুধবার নির্বাচন কমিশন আগামী ৭ই জানুয়ারি/২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় বাংলাদেশ আওয়ামীলীগ ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ই নভেম্বর শনিবার থেকে দলীয় মনোনয়ন পত্র বিক্রয় শুরু করেছেন।

লেখক