ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে বাক প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে ফিলিপ বাড়ই নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকাল ৭ টার দিকে ল্যাম্ব হাসপাতাল সংলগ্ন রাজাবাসর বেতপুকুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি মানসিক বাক প্রতিবন্ধী ছিলো বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, ঐ বাক প্রতিবন্ধী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন। সে প্রতিদিনের ন্যায় ব্যায়াম করতে বাড়ি থেকে বেরিয়ে ছিলো। এসময় স্মার্টফোনে ইশারায় কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে রেল লাইনের উপর উঠে পড়লে দূর্ঘনাটি ঘটে।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

লেখক