ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কুড়িগ্রামে আল্লাহু লেখা মাছ, দেখতে উৎসুক জনতার ভিড়

মোস্তফা কামাল মামুন, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি পুকুর থেকে তোলা মাছের মধ্যে একটি মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেছে। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে সেখানে।

রোববার (১৯ নভেম্বর) সকালে মাছের গায়ে আল্লাহু লেখা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে রোববার সকালে উপজেলার চাকিরপশা ইউনিয়নের তালুক নাগকাটি গ্রামের রফিকুল ইসলাম নামের একজনের পুকুরে মাছটি ধরা পরে।

স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম বিজিবিতে চাকুরী করেন। তিনি চাকুরীতে আছেন। সকালে মাছ দিয়ে যান তারই ভাই। পরে মাছ কাটতে গিয়ে দেখেন মাছের গায়ে আল্লাহু লেখা। এই খবর ছড়িয়ে পড়লে অন্যন্য এলাকার মানুষজন ভিড় করছে মাছটি এক নজর দেখার জন্যে।

রফিকুল ইসলামের স্ত্রী নুরেজা বেগম বলেন, আমাদের পুকুরে আমার জ্যাটাতো ভাই মাছ চাষ করতো। সে মাছ তুলে সকালে বাড়িতে দিয়ে গেছে। আমি মাছ কাটতে গিয়ে দেখি মাছের গায়ে আল্লাহু লেখা। পরে আর মাছটি কাটিনি। মাছটি মাদরাসার হুজুর নিয়ে গেছে।

কুড়িগ্রামের আল্লামা ফজলুল করীম রহ: জামিয়া ইসলামীয়া মাদরাসার মুফতি মোঃ আল আমিন বলেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামীন অনেক কিছু সৃষ্টি করেছেন। দেখবেন মাঝেমধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেলো সবই আল্লাহ পাকের নিদর্শন।

লেখক