ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কয়রায় বাল্য বিবাহ ও শিশু শ্রম বন্ধে বার্ষিক আলোচনা সভা

কয়রা(খুলনা)প্রতিনিধি, মোঃ আলামিন ইসলামঃ

খুলনার কয়রায় বাল্য বিবাহ ও শিশু শ্রম বন্ধে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় ফেইথ ইন এ্যাকশন-মুক্তির আহবান প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফেইন ইন এ্যাকশনের প্রকল্প ব্যবস্থাপক য্যকোব টিটু পিনারুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, এনজিও প্রতিনিধি প্রনতি কস্তা। এসময় বক্তারা শিশু শ্রম বন্ধ, শিশুদের সুরক্ষা, বাল্য বিবাহ বন্ধে কিশোরীদের সমন্বয়ে শক্তিশালী নেটওয়ার্কিং মাধ্যমে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বাল্য বিবাহ বন্ধ ও শিশু কিশোরীদের উন্নয়নে সকলকে অবদান রাখার আহবান জানান।
এসময় গুচ্ছ পর্যায়ের সংগঠন, শিশু সুরক্ষা কমিটি, শিশু কিশোর-কিশোরী ক্লাবের প্রতিনিধি, সরকারী অফিসার ও অন্যান্য সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লেখক