ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

অবৈধ তফসিল বাতিল, শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ৬ষ্ঠ দফায় দেশব্যাপী বিএনপির ডাকা টানা ৪৮ ঘন্টা হরতাল সমর্থনে দ্বিতীয় দিনে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম – ১ (মিরসরাই) সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব নুরুল আমিন চেয়ারম্যান এর নির্দেশে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামে প্রবেশপথ মিরসরাই বিক্ষোভ মিছিল করেন মিরসরাই উপজেলা ও বারৈয়ার হাট পৌরসভার বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ। মিছিলে নেতৃত্ব দেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে। মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে মোহন দে বলেন এই ফ্যাসিষ্ট হাসিনা সরকারের অধীনে বাংলাদেশে কোন নির্বাচন সাধারণ ছাত্র সমাজ কখনো মেনে নেবে না।অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

লেখক