ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কুমিল্লা- ৮ আসনে আ.লীগের হয়ে লড়বেন নতুন মুখ এ. জেড. এম শফিউদ্দিন শামীম

সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন কুমিল্লা-৮ বরুড়া আসনে নতুন মুখ এ জেডএম শফিউদ্দিন শামীম। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এ জেড এম শফিউদ্দিন শামীম কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে এক ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১০ জানুয়ারি ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। পিতা আলহাজ্ব এম এ কাদের ও মাতা শিরিন আক্তার। তার পিতা একজন শিল্পোদোক্তা, শিক্ষানুরাগী ও সমাজসেবক সজ্জন ব্যক্তি ছিলেন। যিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে গ্রেজুয়েশন শেষ করে ১৯৬১ সালে ব্যবসা শুরু করেন। পিতার ব্যবসা সূত্রে কুমিল্লা শহরে ঠাকুরপাড়া এবং পরবর্তী সময়ে ঢাকায় শৈশব, ছাত্র জীবন ও বর্ণাঢ্য কর্মজীবন অতিবাহিত করছেন। পিতার মত তিনিও এলাকার আলোকিত মানুষদের মধ্যে অন্যতম একজন। তিনি কুমিল্লা জিলা স্কুল থেকে মাধ্যমিক ও কুমিল্লা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ স্নাতক (সম্মান) , স্নাতকোত্তর প্রথম শ্রেণীতে এবং ওয়েস্ট স্কটল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পিতামহ ও পিতা মাতার মত পড়ালেখায় মেধাবী হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্র রাজনীতির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। যার ফলশ্রুতিতে পরবর্তীতে তিনি ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগ শাখা ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য মনোনীত হয়েছিলেন। বর্তমানে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করে আপামর জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন।

লেখক