ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

২৩ তেইশ কেজি গাঁজা ও ০১ টি মিনি ট্রাকসহ ০৩ জন মাদক কারবারি গ্রেফতার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আজ সোমবার (২৭ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ রায়গঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা পাবনা বাজারস্থ IFIC ব্যাংকের সামনে হাটিকুমরুল টু বগুড়া গামী পাকা রাস্তার উপরচেকপোস্ট ডিউটি করাকালে আসামী ১। মোঃ রাসেল খান(৩৫), পিতা-মোঃ মাসুম খান, মাতা-মোছাঃ নাজমা বেগম, বর্তমান গ্রাম-পাটিকাবাড়ী পশ্চিমপাড়া, থানা-লালপুর, জেলা-নাটোর, স্থায়ী গ্রাম -উত্তর কাউনিয়া (আব্দুর রউফ সেনিয়াবাত কলেজের পিছনে), থানা-কতোয়ালী, জেলা-বরিশাল ও ২। মোঃ নীরব আলী(১৯), পিতা-মোঃ রমজান আলী রঞ্জিত, মাতা-মোছাঃ আফরোজা খাতুন লিলি, গ্রাম-পাটিকাবাড়ী পশ্চিমপাড়া, থানা-লালপুর, জেলা-নাটোর দ্বয়ের বহনকৃত ০১টি নীল রংয়ের মিনি ট্রাক তল্লাশী করিয়া তাহাদের গাড়ীর ব্যাক বডিতে রক্ষিত ২০(বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়াও পৃথক আরো একটি অভিযানে সিরাজগঞ্জ থানাধীন সিরাজগঞ্জ পৌরসভাস্থ বাজার স্টেশন সংলগ্ন সম্পা সুইটস্ এন্ড কনফেকশনারীর সামনে পাকা রাস্তার উপর আসামী ১। মোঃ জিলহক আলী আকন্দ (৫১), পিতা-মৃত আব্দুস সোবহান আকন্দ, মাতা-মৃত রঙ্গিলা খাতুন, গ্রাম-হাটিকুমরুল হাটিপাড়া, থানা-সলংগা, জেলা-সিরাজগঞ্জ এর হেফাজত হইতে ০৩(তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআরঃ ধৃত আসামী মোঃ জিলহক আলী আকন্দ(৫১) এর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

লেখক