ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নিসচার ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

গাজী সোহেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধিঃ

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপনকে সামনে রেখে সারাদেশ ব্যাপী আজ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। তারই ধারাবাহিকতায় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে বর্নাঢ্য ভাবে এই দিনটি পালন করা হয়। নিসচা সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নাজমুল হোসেন বকুলের সঞ্চালনায় সকাল ১০টায় ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্তরে সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয়। ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকিকে স্মরনীয় করে রাখতে নিসচা কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় সড়কে ক্ষতিগ্রস্থ চারটি পরিবারের মাঝে ছাগল বিতরন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বাবু নারায়ন চন্দ্র চন্দ (এমপি)। বিশেষ অতিথি ফারজানা ফেরদৌস নিশা উপজেলা চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) ফুলতলা, এস এম জাহাঙ্গীর আলম সভাপতি ডুমুরিয়া প্রেস ক্লাব। এছাড়াও সমাবেশে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ শহিদুল ইসলাম, ডুমুরিয়া থানা পুলিশ, খর্নিয়া হাইওয়ে পুলিশ, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার, নিসচা উপদেষ্টা প্রভাষক আব্দুল কাইউম জমাদার, যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, শেখ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, দপ্তর সম্পাদক সবুজ দাস, কোষাধক্ষ্য জুয়েল বিশ্বাস, সংস্কৃতি সম্পাদক তুষার কান্তি দত্ত, কার্যকরী সদস্য অক্ষয় কুমার দাস, শ্যামল কুমার দাস, গাজী সোহেল আহমেদ, আব্দুর রহমান বেপারী, এম এ জলিল, খান মুজাহিদুল ইসলাম সেতু, ব্যবসায়ী রবিউল ইসলাম প্রমুখ।
উপস্থিত বক্তারা বলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দীর্ঘ পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে অর্জিত নিরাপদ সড়ক চাই সংগঠন আজ সারা বাংলার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। আমাদের সকলকে সড়ক দুর্ঘটনা রোধে সড়ক/ মহাসড়ক ,স্কুল কলেজ ,হাট বাজার, মসজিদ, মন্দিরে জনসচেতনামূলক প্রচার প্রচারণা চালাতে হবে। আমরা সব সময় নিরাপদ সড়ক চাই সংগঠনের পাশে আছি।
সমাবেশ শেষে জনসচেতনতামূলক কর্মকান্ডের অংশ হিসেবে সড়কে চালক এবং পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরন করা।

লেখক