ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নাগেশ্বরীতে বাড়িতে গার্মেন্টস দিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে আব্দুল জলিল

বিপুল রায় -নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী নেওয়াশী ইউনিয়নের ফকিরের হাট মাস্টার পাড়া গ্রামের আব্দুল জলিল মিয়া নিজ বাড়িতে গার্মেন্টস দিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। আব্দুল জলিল ও তার স্ত্রী ঢাকা গার্মেন্টসে চাকরি করতেন। দীর্ঘদিন চাকরি করার পর তারা বর্তমানে নিজের বাড়িতেই পাচটি মেশিন দিয়ে উলের ছুয়েডার তৈরি করে বাজারে বিক্রি করছেন।

আব্দুল জলিল বলেন, দীর্ঘদিন আমরা স্বামী স্ত্রী ঢাকায় গার্মেন্টসে চাকরি করি, বর্তমানে আমার বাড়িতে পাচটি মেশিন দিয়ে ছুয়েটার তৈরির কারখানা শুরু করেছি। আমার কারখানায় দশজন শ্রমিক কাজ করে। শ্রমিকদের মজুরি দিয়ে মাসে বিশ হাজার টাকা আয় করা সম্ভব। তবে আরো মেশিন আনতে পারলে এখান থেকে সাবলম্বী হওয়ার আশা করছি।

আব্দুল জলিলের স্ত্রী বলেন, আগে ঢাকায় চাকুরী করতাম, চাকরি করতে ভালো লাগতো না। এখন নিজের কারখানায় কাজ করতে ভালো লাগছে। টাকা পয়শার অভাবে মেশিন আনতে পারছি না। আরও মেশিন আনতে পারলে বেশি আয় করা যাবে। এছাড়াও এখানে ১০থেকে বিশজন শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

লেখক